৯০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে হোয়াটসঅ্যাপ চ্যাট

৭ ডিসেম্বর, ২০২১ ১৬:৫৫  
গত নভেম্বরে হোয়াটসঅ্যাপ ‘ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস’ নামক ফিচার চালু করে যার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ৭ দিন পর চ্যাট মুছে ফেলার সুযোগ দেয়া হয়। এবার সেই সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে ২৪ ঘন্টা কিংবা ৯০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে চ্যাট মুছে ফেলার সুযোগ চালু করা হয়েছে। খবর জিএসএম এরিনা। শুধু সময় বৃদ্ধিই নয়, এখন যেকোনো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী ডিফল্টভাবে সকল চ্যাটের ক্ষেত্রেই ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস ফিচার চালু করার অপশন পাবেন। এর আগে সেটি ম্যানুয়ালি চালু করতে হতো। ডিফল্ট ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস অপশন চালু পর প্রেরক এবং প্রাপকের উভয়কেই মেসেজ মুছে যাওয়ার বার্তাটি প্রদর্শন করা হবে। ফলে প্রাপকও বুঝতে পারবেন যে মেসেজটি নির্ধারিত সময়ের পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। গ্রুপ চ্যাটের ক্ষেত্রেও ডিসঅ্যাপেয়ারিং মেসেজেস অপশন চালু করা যাবে। ফিচারটি অপশনাল এবং আগের চ্যাটের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। ডিবিটেক/বিএমটি